হোটেল থেকে কেনা খাবারে পাওয়া গেল পুরুষাঙ্গ!

ঘানার একটি হোটেল থেকে আনা প্যাকেট করা খাবারের মধ্য থেকে পুরুষাঙ্গা খুঁজে পেয়েছেন এক মহিলা। ঘটনায় হতবাক ওই নারী এর ভিডিও অনলাইনে প্রকাশ করেন। সেখানে তিনি কিনে আনা খাবার ভালো করে দেখে খাওয়ার পরামর্শ দিয়েছেন।

অনলানে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, আকাউজা নামের ওই নারী বারবার প্যাকেটে পাওয়া পুরুষাঙ্গটা দেখাচ্ছেন। ক্ষোভে ফেটে পরে তিনি বারবার বলছেন, সবাই লক্ষ্য করুন ।

ভিডিওতে আকাউজা বলছেন, আমি একটি রেস্তোরাঁ থেকে টুয়ো জাফি কিনে এনেছিলাম। বাড়ি এসে আমি খেতে বসি। খাবারের মধ্যে থাকা বেশির ভাগ মাংসের টুকরো খেয়ে ফেলার পরে সব থেকে বড় টুকরো তুলতেই আমার সন্দেহ হয়। ভাল করে পরীক্ষা করতে গিয়ে দেখতে পাই সেটি পুরুষাঙ্গ।

তবে খাবারের মধ্যে কিভাবে পুরুষাঙ্গ আসলো তা স্পষ্ট জানা যায়নি। এমনকি ওই রেস্তোরাঁর বিরুদ্ধে আকাউজা কোনও পদক্ষেপ নিয়েছেন কি না তাও জানা যায়নি। তবে কেনা খাবার খাওয়ার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে নেট মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সবাই এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে আকাউজাকে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সূত্র : আনন্দবাজার।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর