পাকুন্দিয়ায় শিশুদের মাদ্রাসামুখী করতে ইসলামী প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিশুদের আরো বেশি মাদ্রাসামুখী করতে চরফরাদী ইউনিয়নের হিজলীয়া তারির বাপ হাজী বাড়ি জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসায় কুরআন তেলাওয়াত, হামদ-নাত, অজুর মাসায়েল এবং আজান প্রতিযোগীতার আয়োজন করে ক্বলব সংশোধনী পাঠাগার।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ফুরকানিয়ার শিক্ষক মৌলবী মুসলিম উদ্দীন এর পরিচালনা বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন। এসময় স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার শাহ্ আলম, আঃআউয়াল মুন্সি,আঃ রশিদ, বাচ্চু মিয়া এবং কফিল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম.এস আল-মামুন।

কুরআন তেলাওয়াতে প্রথম স্থান অধিকার করেন জিহাদ, হামদ-নাত পর্বে প্রথম স্থান অধিকার করেন নূসরাত ফারিয়া,আজান পর্বে প্রথম হয়েছে রুমান এবং অজুর মাসায়েল পর্বে প্রথম হয়েছে সাদনা, সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসাবে কুরআন তেলাওয়াত ও হামদ-নাত পর্বে অংশ নিয়ে বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হয় মেহেনূর মিনহা।

এসময় এম.এস আল-মামুন বলেন, শিশুদের ফুরকানিয়া মাদ্রাসার প্রতি আরো বেশি করে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি দুই মাস অন্তর অন্তর এই প্রতিযোগীতার আয়োজন করা হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণন করা হয়।অংশগ্রহণকারী সহ সকল ছাত্রছাত্রীদের সৌজন্য পুরষ্কার প্রদান করা হয়।

হুমায়ুন কবীর/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর