যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা এ.কে ট্রাভেলস্ পরিবহনের চাপায় ২ জন নিহত ও ১ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে যশোরের ধর্মতলা গাজির মোড় রেল ক্রসিংয়ে সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শী ও আহতরা বার্তা বাজার’কে জানায়, সদর উপজেলার সিরাজসিংগা গ্রামের মোঃ সুজায়েদের ছেলে মোঃ সিনবাদ ও মেয়ে সুমাইয়া ও তাদের নানী নরেন্দ্রপুর গ্রামের গফুরের স্ত্রী জাহানারা সহ ৭ জন একটি ভ্যানে করে খড়কি আন্তীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় ধর্মতলা রেল ক্রসিংয়ের সামনে আসলে পেছন থেকে ঢাকা থেকে আসা এ কে ট্রাবেলস্ এর একটি পরিবহন বেপরোয়া গতীতে ভ্যানের উপর উঠিয়ে দেয়। এতে সিনবাদ গুরুতর আহত হয় এবং সিনবাদের বোন ও নানী ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে চাপা দেওয়া পরিবহন ও চালক কে আটক করেছে পুলিশ।
এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/অমি