৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ দিয়ে ৪২তম বিসিএসের ফল প্রকাশ

সরকারি হাসপাতালগুলোতে ৪ হাজার জন চিকিৎসক নিয়োগের সুপারিশ দিয়ে ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।

পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘৪২তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পিএসসির কমিশনের সভায় অনুমোদন হওয়ার পর এ ফলাফল প্রকাশ করা হয়।’

গত ২৯ মার্চ ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৬ হাজার ২২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর