রাজশাহীতে শিবিরের তিন কর্মী গ্রেফতার

রাজশাহী নগরীতে থেকে নাশকতা মামলার আসামি শিবিরের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নগরীর রাজপাড়া থানার বিলসিমলা বন্ধগেট এলাকার আ. রউফের ছেলে চাঁন সওদাগর (৩০), কাটাখালী থানার কাপাসিয়া মৃধাপাড়ার আকরাম আলীর ছেলে শাকিল আহম্মেদ আরিফ (৩০) ও মতিহার থানার মির্জাপুর গ্রামের সাদেক আলীর ছেলে সবুজ আলী (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এ নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহানরগীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা স্বীকার করেছে তারা শিবিরের সক্রিয় সদস্য।

গ্রেফতারকৃত আসামিরা ও তাদের সহযোগীরা বিভিন্ন মাধ্যমে সরকার বিরোধী অপপ্রচার ও নাশকতার উদ্দেশে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করে আসছিল।
তাদের সংগঠন শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করে থাকে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর