কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট পল্টুন থেকে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে কালাইয়া নৌ পুলিশ। মৃত ব্যক্তির নাম মো. নাসির মোল্লা (৪৫)। তিনি উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল (বুধবার) রাত ১০টার পর্যন্ত লা ঘাট এলাকায় ভিক্ষা করেন নাসির মোল্লা। রাতে পল্টুনে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘাট শ্রমিকেরা তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

কালাইয়া লঞ্চঘাট ইজারাদারের প্রতিনিধি মো. শামিম বার্তাবাজার’কে বলেন, মৃত ব্যক্তি গতকাল রাতে ঘাট এলাকায় ভিক্ষা করেন। তখন তিনি অনেক অসুস্থ্য ছিলেন। রাতে ঘাটেই ঘুমিয়ে পড়েন। সকালে লাশ দেখে আমরা পুলিশকে খবর দিই।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, নাসিরের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এম.এ হান্নান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর