কোস্টগার্ডের অভিযানে সাড়ে তিন লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালিক বিহীন সাড়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড টেকনাফ স্টেশন।

বুধবার দিবাগত রাত (৮ সেপ্টেম্বর) উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বঙ্গোপ সাগর সংলগ্ন পশ্চিমপাড়া বোট ঘাট এলাকা থেকে মাদকের চালনটি জব্দ করা হয়েছে বলে ‘বার্তা বাজার’কে নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক।

তিনি জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা বোট ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কতিপয় ব্যক্তি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সটকে পড়লে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় তিনটি বস্তা ভর্তি সাড়ে তিন লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

এই ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

খাঁন মাহমুদ আইয়ুব/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর