শীতকালীন ছুটি বাতিল করল ঢাবি

মহামারি করোনার কারণে শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শরৎ ও শীতকালীন ছুটি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে এই বিবৃতিতে আরও বলা হয়, ‘দুর্গাপূজা উপলক্ষে ২০২১ সালের ১২-১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা উপলক্ষে ১৯ অক্টোবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ও যিশুখ্রিস্টের জন্মদিবস উপলক্ষে ২৫ ডিসেম্বরের ছুটি যথারীতি বহাল থাকবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর