ডিমলায় অভিযান চালিয়ে নদী থেকে কারেন্ট জাল জব্দ

নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীর পার্শ্বে শাখা নদ-নদী, খাল বিলগুলোতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সদর ইউনিয়নের রামডাঙ্গার পূর্বদিকে কেয়ার বাজার সংলগ্ন গরুর ডোবা, ভূতকুড়া, কোরানীর ঘাট থেকে সিঙ্গারা ছাড়া নদী পর্যন্ত স্থানীয়রা অভিনব কায়দায় মাছ ধরার জন্য জাল পেতে রাখা অবস্থায় উক্ত অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। ডিমলা উপজেলা মৎস্য অধিদপ্তর এর তত্বাবাবধানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার।

জব্দককৃ কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার উপস্থিত জন-সাধারণকে বলেন, ডিমলা উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ কারেন্ট জাল বসিয়ে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, কারেন্ট জাল মা ও পোনা মাছ ধ্বংস করে দেয়। তাই মা ও পোনা মাছ রক্ষার্থে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কারেন্ট জালের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর