চরফ্যাশনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আচায় পানিতে ডুবে ফুয়াদ নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার চরমানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফুয়াদ দৌলতপুর গ্রামের বাসিন্দা মোঃ জামাল মহাজনের ছেলে। সে চার ভাই-বোনের সবার ছোট।

পরিবার সূত্রে জানা যায়, ফুয়াদ সকালে মাদরাসা থেকে বাড়িতে ফিরে অন্যান্য ছেলেদের সাথে খেলছিল। খেলার মধ্যে খালি বোতলে করে পানি আনার জন্য পুকুরে যায়। এসময় ফুয়াদ পানিতে পড়ে তলিয়ে গেলে শাহাদাত নামের এক ছেলে ডাক চিকৎকার করলে পরিবারের লোকজন এসে পানিতে নেমে খোঁজাখুঁজি করে। তারপর তাকে উদ্ধার করে চরকচ্ছপিয়া গনস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবং কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরিফ হোসেন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর