করোনায় একদিনে সর্বনিম্ন আক্রান্তের হার

দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫৮৮ জনের।

করোনার চলতি ঢেউয়ে একদিনে দেশে সর্বনিম্ন আক্রান্তের হার পাওয়া গেছে। এদিন পরীক্ষার তুলনায় আক্রান্তের হার পাওয়া গেছে ৮ দশমিক ৭৬ শতাংশ।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, দেশে একদিনে নতুন মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৯৪ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন।

মৃতদের মধ্যে ঢাকায় ২২ জন, চটগ্রামে ১৯ জন ও সিলেটের রয়েছেন ৮ জন। একদিনে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৪১টি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর