রায়পুরে মাছের পোনা অবমুক্তকরণ

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদী ২ লাখ মাছের পোনা অবমুক্ত এবং সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মাতবিনিময় করেছেন সাংসদ নুরউদ্দিন চৌধুরী। একইদিন ৯ কোটি টাকা ব্যায়ে রায়পুর-পানপাড়া সড়ক সংস্কারের কাজ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় পৃথকভাবে হায়দরগঞ্জ সড়কের সোলাখালী ব্রীজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন তিনি।

রায়পুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারি খাস ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তির আওতায় এসব পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

দুপুর ১টার সময় মীরগঞ্জ সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঝরাজীর্ণ কার্যালয় পরিদর্শন করেন সাংসদ। পরে ষ্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ শতাধিক শিক্ষকের সাথে মতবিনিময় করেন তিনি।শিক্ষকদের জন্য কার্যালয়ের ভাইন্ডারি, ভবন ও উন্নয়নের জন্য সহযোগিতার আশ্বাস দিযেছেন।

দুপুর ২টার সময় ৯ কোটি টাকা ব্যায়ে রায়পুর-পানপাড়া ৫ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ পরিদর্শন করেছেন। আগামি তিন মাসের মধ্যে সড়কের কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন।

এসময় সাংসদের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, ইউএনও সাবরীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, আঞ্চলিক মৎস কার্যালয়ের কুমিল্লা বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন, জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, থানার ইন্সপেক্টর তদন্ত কার্তিক, ইউপি চেয়ারম্যান সফিউল আজম সুমন চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি আবদুল মোতালেব, সম্পাদক সামছুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন প্রমুখ।

ওসমান গণি/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর