নীলফামারীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

নীলফামারীর শাখামাছা বাজার এলাকায় ময়নুল ইসলাম (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ময়নুল সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মধ্য সুটিপাড়া গ্রামের মমিন হোসেনের পুত্র।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) শাখামাছা বাজারের কিচেন মার্কেটের নবনির্মিত ভবনের লিপ্টের হাউজের জমানো পানি থেকে ময়নুলের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোখতারুজ্জামান। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, নিহত ময়নুল উত্তরা ইপিজেডে চাকুরী করত। করোনায় কারখানা বন্ধ থাকায় গত দুইদিন থেকে নবনির্মিত ভবনে রাজমিস্ত্রীর কাজ করেন। নিহতের বড় ভাই লালবাবু জানান, ঘটনার রাতে বাড়িতে না ফেরায় সন্দেহ হলে ভোর বেলা সবজি বাজারের ঠিকানায় নির্মিত দালানে এসে পানির হাউজে ভাইয়ের লাশ পাওয়া যায়।

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।

তারিকুল ইসলাম সোহাগ/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর