বাউফলে ইউএনও’র পদোন্নতি জনিত বিদায়

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন মন্ত্রী পরিষদ বিভাগে সিনিয়র সহকারি সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত বছর ৭ফেব্রুয়ারি তিনি বাউফলে ইউএনও হিসাবে যোগদান করনে। চলতি বছরের ৫আগস্ট তিনি পদোন্নতি পান। তাঁর পদোন্নতি জনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বিদায়ী ইউএনও’র সফলতা কামনা করে সাবেক চীফ হুইপ ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ বলেন,‘ ইউএনও তাঁর যোগ্যতা দক্ষতা সততা ও আচার-ব্যবহারে মানুষের মন জয় করে নিয়েছেন। তাঁর সততা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। নতুন কর্মস্থলে তাঁর মেধা ও সততায় দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিদায়ী ইউএনও জাকির হোসনে বলেন,‘ আমি বাউফলকে আমার নিজ উপজেলা মনে করে কাজ করেছি। মানুষের কল্যাণে কাজ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে কখনো আইনের বাহিরে কিছু করিনি।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সামসুল আলম মিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান হিমু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফমস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), বাউফল শাখার সভাপতি অতুল চন্দ্র পাল, এনজিও সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন, ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যাপক হুমায়ন কবির, ইউপি সদস্য (সূর্য্যমনি) আনোয়ার হোসেন বাচ্চু, পুলিশ কর্মকর্তা (বগা ফাড়ি) মো. সিরাজুল ইসলাম, কাছিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সারোয়ার প্রমূখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার প্রধানগণ, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এম.এ হান্নান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর