রায়পুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাবরেজিষ্টার মার্কেটে অগ্নিকাণ্ডে একটি কনফেকশনারি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে দোকানসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক দেলোয়ার হোসেন জানিয়েছেন।

উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার সময় (৯ সেপ্টেম্বর) ইসলামিয়া কনফেকশনারি দোকানের ভিতরের বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় কনফেকশনারির দোকানসহ ১৫ লাখ টাকার মাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক দেলোয়ার।

পৌরসভার প্যানেল মেয়র শিশির পাঠান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ধার-দেনা করে এই ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এরা সর্বস্বান্ত হয়ে গেছেন। নতুন করে ব্যবসা শুরু করার মতো পুঁজি তার নেই। সরকারিভাবে সাহায্য সহযোগিতা না পেলে সে নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যাতে সরকারি সহযোগিতা পান সেজন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ওসমান গণি/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর