কক্সবাজারের টেকনাফে ছয় কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার সময় উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শিবির হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুর রহমানের স্ত্রী বেবী আক্তার (২২) ও রফিকের স্ত্রী নূর কায়দা। উভয়ে রোহিঙ্গা নাগরিক।
১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সকালে একটি ব্যাগ নিয়ে দুই জন রোহিঙ্গা নারী ক্যাম্পে প্রবেশকালে সন্দেহ জনক ভাবে তাদের তল্লাশী করে ছয় কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
জব্দকৃত গাঁজাসহ দুই নারীকে আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
বার্তা বাজার/অমি