ধামইরহাটে কুলি শ্রমিক নেতার বিরুদ্ধে ভাংচুর ও দখলের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে বহুল আলোচিত সেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবার মানবিক কার্যক্রমের স্টল ভাংচুর ও যায়গা দখলের অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ উপজেলা পরিষদ, ধামইরহাট পৌরসভা, ধামইরহাট থানা এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দক্ষিণ পার্শ্বে আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন একটি অস্থায়ী ভাবে বাঁশের খুটি ও খলপা দিয়ে স্টল তৈরি করা হয়। সেখানে বিনামুল্যে সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ জাতের প্রায় তিন হাজার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও সেখানে প্রতিদিন কোভিড-১৯ টিকা রেজিষ্ট্রেশন ও ২ ডোজ টিকা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে সনদ পত্র ল্যামিনেটিংসহ সকল সেবামূলক কাজ চলমান ছিল।

অভিযোগ পত্রে আরো জানা যায়, গত মঙ্গলবার দুপুরে কুলি শ্রমিক ধামইরহাট উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল ইসলামসহ আরো অজ্ঞাতনামা কয়েকজন মিলে মানবসেবা সংগঠনের মানবিক কার্যক্রমের ওই স্টলটি ভাংচুর করে। পরে ওই সংগঠনের লোকজন জায়গাটি জবর দখল করে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে বাঁশ দিয়ে ঘিরে রাখে। এ বিষয়টি নিয়ে পরবর্তীতে যে কোন সময় আইনশৃঙ্খলার অবণতি হতে পারে এমন আশঙ্খা জানিয়ে সামাজিক সংগঠন মানবসেবার সভাপতি প্রশাসন সহ সুশীল সমাজের সহযোগীতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায় সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষযে আমি একটি লিখিত আকারে অভিযোগ পত্র পেয়েছি। বিষয়টি গুরত্বসহকারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করতে বলা হয়েছে।

রেজুয়ান আলম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর