দামুড়হুদায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রানা ইসলাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রানা ইসলাম (১৮) জয়রামপুর শেখ পাড়ার রাজা মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রানা ইসলাম তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। এসময় মূল রাস্তায় উঠতে গেলে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রানা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া আক্তার জানান, রানা ইসলামের বুকে ও মাথায় প্রচন্ড লাগায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, দুর্ঘটনার খবর জেনেছি। পরিবারের কোন অভিযোগ এখনো পাইনি।

অন্তর কুমার ঘোঘ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর