বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আশানুরূপ টিকা পাইনি: পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বাংলাদেশ যে পরিমাণ টিকা আশা করেছিল তা পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধী টিকা ধনী দেশগুলো মজুত করে রেখেছে। এসব টিকার মেয়াদ শেষ হয়ে এলেও তারা তা অন্যকে দিচ্ছে না। তারা টিকা দিলেও কোনো কিছুর বিনিময়ে দেয়। এজন্য তারা পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে।

দেশে এখন পর্যন্ত ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ জনকে। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন।

দেশে ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৯৭৩ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড, ১ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৮৭ ডোজ চীনের সিনোফার্মা, ১ লাখ ৯১১ ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা ও ৪২ লাখ ৯০ হাজার ৭৩০ ডোজ মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর