ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই বেন স্টোকস

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এছাড়াও স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছেন তিনজন।

বিশ্বকাপ স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন টাইটাল মিলস। মূলত দ্য হান্ড্রেডে দুর্দান্ত পারফরম্যান্সের ফল হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মিলেছে মিলসের।

এদিকে বিশ্বকাপের স্কোয়াডে নেই তারকা অলরাউন্ডার বেন স্টোকস। অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন স্টোকস। এ কারণে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি তাকে।

১৫ সদস্যের মূল স্কোয়াডের সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছেন টম কারান, লিয়াম ডওসন ও জেমস ভিন্স।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার, মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম কারান, ক্রিস জর্ডান, স্যাম বিলিংস, আদিল রশিদ, জেসন রয়, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

স্ট্যান্ডবাই: টম কারান, লিয়াম ডওসন, জেমন ভিন্স।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর