কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাতে বিভিন্ন জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
এসময় বিভিন্ন জলাশয়ে তিন শত পঁচানব্বই কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
মোশারফ হোসেন/বার্তা বাজার/অমি