খুলনা বিভাগে একদিনের ব্যবধানে মৃত্যু অর্ধেক কমলো

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৪ জনের।

গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) এ বিভাগে করোনায় চারজনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ১৬৬ জনের।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় দুইজন, যশোরে একজন ও কুষ্টিয়ায় একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় এ বিভাগের নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর, বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৩৯০ জনের। মোট মারা গেছেন ৩ হাজার ৬৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৬৯৩ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর