কিছু লোক হাতুড়ি দিয়ে আশ্রয়ণের ঘর ভেঙেছে: প্রধানমন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে আশ্রায়ণ-২ প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর কিছু লোক হাতুড়ি-শাবল দিয়ে ভেঙে গণমাধ্যমে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আমি যখন সিদ্ধান্ত নিলাম প্রত্যেকটা মানুষকে ঘর দিবো, দেশের কিছু মানুষ এত জঘন্য চরিত্রের, আমি কিছু জায়গায় দেখলাম ঘর ভেঙে পড়ছে। যখনই আমরা ঘর ভাঙার তথ্য পেয়েছি সম্পূর্ণ সার্ভে করেয়েছি।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় মানুষ নিজে হাতুড়ি-শাবল দিয়ে ঘর ভেঙেছে। প্রত্যেকের নাম-ঠিকানা পেয়েছি। তবে কিছু জায়গায় অতিবৃষ্টির কারণে মাটি দেবে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নয় জায়গায় আমরা দুর্নীতি খুঁজে পেয়েছি।

ঘর ভেঙে পড়ার পেছনের কারণ গণমাধ্যমগুলো অনুসন্ধান করেনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গণমাধ্যমগুলো এসব প্রচার করে কিন্তু কিভাবে হলো সেটা কিন্তু না।

সরকারপ্রধান বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরিতে অনেকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। যারা ইট তৈরি করে টাটা অল্প পয়সায় ইট দিয়েছে। সবার সহযোগিতা ও আন্তরিকতাটাই বেশি। কিন্তু এর মধ্যে কিছু দুষ্ট বুদ্ধির কিছু লোক রয়েছে যা সবচেয়ে কষ্টকর। এটা যেহেতু গরিবের ঘর সেখানে তারা হাত দেয় কিভাবে।

তিনি আরও বলেন, আমরা সেগুলো মোকাবেলা করেছি। তবে আমাদের নেতা-কর্মীদের এ ব্যাপারে আরও সতর্ক থাকবে হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর