প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন ৬ টাইগার তারকা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের স্কোয়াডে নতুন কোনো মুখ নেই। তবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন ছয়জন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার স্বাদ পাচ্ছেন মোহাম্মদ নাইম শেখ, শেখ মেহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গঠন করেছে বিসিবি। এছাড়াও দলে স্ট্যান্ডবাই হিসেবে দুইজন ক্রিকেটার আছেন। তারা হলেন- পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর