অ্যাডিশনাল আইজিপিকে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার বিদায়ী সংবর্ধনা
বাংলাদেশ পুলিশের বিদায়ী অতিরিক্ত মহাপরিদর্শক (রাজনৈতিক) মোঃ মাহবুব হোসেনের সম্মানে মালিবাগ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বুধবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবারআন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আইটি ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা এ তথ্য নিশ্চিত করেন।
অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী অ্যাডিশনাল আইজিপিকে একজন সফল আখ্যায়িত করে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ব্যানারে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা রুহুল আমিন খান উজানবী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতী মিনহাজ উদ্দিন, সংস্থার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা আব্দুর রহমান মৃধা, মাওলানা শামসুল হক ওসমানী, মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, মাওলানা মাহমুদুল হক জালীস, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা সালমান রহমান, মাওলানা বোরহান উদ্দিন ইয়াসিন, মাওলানা উসামা হাফেজ্জী ও পুলিশের অতিরিক্ত ডিআইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/টি