কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ জীবন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার কাগারচরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের মোঃ সালামের ছেলে।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিঃ) আসাদুজ্জামান টিটু জানান, এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছে খবর পেয়ে এক কেজি গাঁজাসহ জীবন মিয়াকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পাকুন্দিয়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান আসাদুজ্জামান টিটু।
হুমায়ুন কবির/বার্তা বাজার/টি