ঘাতকের গুলিতে শেষ মা-মেয়ের জীবন

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি গ্রামে মা ও মেয়েকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলাবার (০২ জুলাই) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেছেন।

নিহতরা হলেন মা স্রা সাং মারমা (৬০) ও তার মেয়ে মিসানু মারমা (২৯)।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন জানান, সোমবার রাতে রাইখালী ইউনিয়নের দুর্গম গবাছড়ি গ্রামে অজ্ঞাত দুর্বত্তরা একই ঘরে মা ও মেয়েকে গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে তাদে মরদেহ উদ্ধার করে। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কারা, কি কারণে তাদের হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর