আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ। তবে আর কয়েক ঘণ্টা পরেই সংবাদ সম্মেলনে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে যে ১৯ জন ক্রিকেটার রয়েছে তাদের মধ্য থেকে ১৫ জনকে মূল স্কোয়াডে রাখা হবে। আর তিনজন রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকবেন দলে।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার রুবেল হোসেন।
তাহলে টাইগারদের বিশ্বকাপের মূল স্কোয়াড দাঁড়ায়: মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
বার্তা বাজার/নব