ধামইরহাটে একসঙ্গে তিন নবজাতকের জন্ম

নওগাঁর ধামইরহাটে বিলকিস বানু (৩৫) নামের এক গৃহবধু একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে কোন অপারেশন ছাড়া নরমালভাবে বাচ্চার জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে সন্তান।

বিলকিস বানু উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা নামক গ্রামের ছয়ফুল ইসলামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্ম দেবার খবরটি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই বিষয়টি নিয়ে ওই এলাকা জুড়ে বেশ আলোড়ন তৈরি হয়।

তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো হলেও মায়ের শারিরীক অবস্থা অনেকটা খারাপ বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারটি খুবই অসহায় ও গরিব। তিন সন্তানকে প্রতিদিন ১কেজি গাভির দুধসহ বাড়তি খাবার খাবার খাওয়ানোার পাশাপাশি সন্তানদের মাকে ভিটামিন জাতীয় খাবার বেশি বেশি করে খাওয়াতে হবে বলেও জানান তারা।

এবিষয়ে নবজাতক তিনটির মা বিলকিস বানু মুঠোফোনে জানান, গত দুই মাস পূর্বে প্রসব ব্যাথা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। দীর্ঘদিন চিকিৎসা চলার পরে গতকাল সফলভাবে কোন অপারেশন ছাড়া নরমাল ভাবে পরপর তিন বাচ্চা জন্মলাভ করেছে। তিনি তার জন্য এবং তার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে অসহায় দম্পতির পাশে দাঁড়িয়ে আর্থিকভাবে সহযোগিতা প্রদানের লক্ষ্যে কাজ করছেন এলাকার সচেতন মহল।

রেজুয়ান আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর