ভারতে নৌকা উল্টে নিহত ১, নিখোঁজ ৩০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি নৌকার সাথে অপর একটি নৌকার ধাক্কার ঘটনায় নৌকা উল্টে যায়। এ ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে আরও ৩০ জনের বেশি মানুষ। স্থানীয়দের পুলিশ এ তথ্য জানিয়েছে পুলিশ।

আসামের জোরহাটের কাছে ব্রহ্মপুত্র নদে ১২০ জন আরোহীসহ উল্টে যায় নৌকাটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন সাতরে তীরে উঠেছেন।

স্থানীয়রা জানান, নৌকায় করে নিখোঁজদের উদ্ধারে সহায়তা করছেন। এক পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় লোকজন এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের সহায়তায় আমরা অনেক মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তিনি জানিয়েছেন, এখনও ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। দুর্ঘটনাকবলিত নৌকাটি জোরহাট থেকে আসছিল। ব্রহ্মপুত্র নদে সে সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি নৌকার সঙ্গে এর সংঘর্ষ হয়।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, লোকজনকে উদ্ধারে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর