মোহাম্মদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর থেকে বসিলার ওই বাড়িটি ঢ়িরে অভিযান পরিচালনা করছে র‌্যাব।

তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

এসময় তিনি জানান, আমাদের কাছে গোপন সংবাদ আসে বসিলার ওই বাড়িটিতে জঙ্গি আস্তানা আছে। এর কারণে ভোর থেকেই ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ওই বাড়িতে র‍্যাবের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর