ব্রাজিলের আট খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় মূল দলের ৯ জন খেলোয়ার অংশগ্রহণ করেন নি।
কেননা ক্লাবের হয়ে ফের খেলতে হলে আগে ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। সেই ৯ ফুটবলারের আটজনকে নিষিদ্ধ করেছে ফিফা।
এর কারণে পাঁচ দিন ক্লাবগুলোর হয়ে মাঠে নামতে পারবেন না ক্লাবগুলো থেকে এবারের ব্রাজিল দলে ডাক পেয়েও যেতে না পারা আট ব্রাজিলিয়ান। আগামী ১০ থেকে ১৪ সেপ্টেম্বর কোনো ম্যাচ খেলতে পারবেন না তারা।
নিষিদ্ধ হওয়া আট খেলোয়াড় হলেন- রবার্তো ফিরমিনো, ফ্যাবিনিও, আলিসন বেকার, এডেরসন, গ্যাব্রিয়েল জেসুস, ফ্রেড, থিয়াগো সিলভা, রাফিনিয়া। নিষেধাজ্ঞা না পাওয়া একমাত্র ফুটবলার হলেন এভারটনের রিচার্লিসন। টোকিও অলিম্পিক ফুটবলে খেলায় তার প্রতি নমনীয়তা দেখিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের ফুটবল ফেডারেশনের আবেদনে এমন সিদ্ধান্তের কথা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছে ফিফা।
বার্তা বাজার/টি