লক্ষ্মীপুরে দুঃস্থ্যদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও গ্রহহীন অর্ধশতাধিক পরিবারকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও চেক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে কালেক্টরেট ভবনের সামনে এসব ক্ষতিগ্রস্তদের মাঝে ৬৪ বান ঢেউটিন ও নগদ ১ লাখ ৯২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে জেলা প্রশাসকের সংরক্ষিত তহবিল থেকে এসব সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর