মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি ছালেক

আইনশৃঙ্খলা উন্নতিকল্পে বিশেষ অবদান রাখার মানদন্ডে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার বিদায়ী ওসি মো.আব্দুছ ছালেক।

পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাঁর হাতে শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা স্বারক, পুরষ্কার ক্রেষ্ট ও তোলে দেন। এসময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ওসি আব্দুছ ছালেক শ্রীমঙ্গল থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও শ্রীমঙ্গল থানা এলাকায় কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন খুব সহজেই বের করেন।

তাছাড়া থানা কম্পাউন্ডের সৌন্দর্য বর্ধনে ঔষধী ও বিভিন্ন ভেষজ উদ্ভিদের বাগান করার উদ্যোগটি ছিল প্রসংশনীয়। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানাতে শ্রীমঙ্গল থানা প্রশাসনের ভূমিকায় ছিল অগ্রগণ্য।

ওসি মো.আব্দুছ ছালেক শ্রীমঙ্গল থানায় নিষ্ঠার সাথে দীর্ঘ ২৮ মাস দায়িত্ব পালন করে জেলা পুলিশে বদলী হয়েছেন। বিদায় উপলক্ষে শ্রীমঙ্গল থানা প্রশাসন ও উপজেলা অফিসার্স ক্লাব,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,সাংবাদিক সংগঠন তাকে বিদায়ি সংবর্ধনা দিয়েছে। এছাড়াও শ্রীমঙ্গলের বিভিন্ন সামাজিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সফল এই পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়াতে তিনি জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও শ্রীমঙ্গল থানায় কর্মরত সহকর্মী পুলিশ অফিসার ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান ওসি মো. আব্দুছ ছালেক। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, বিদায় বেলার এ পুরুষ্কার আগামী দিনগুলিতে তাঁর নতুন কর্মক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।

এম ইদ্রিস আলী/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর