মৌলভীবাজারে মোবাইল কোর্টে ১১ ব্যক্তিকে জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী ১১ টি মামলায় ১১ ব্যক্তিকে ৮ হাজার ১০০ টাকা অর্থদন্ড করে আদায় করা হয়েছে।

বুধবার(৮ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও শামীমা আফরোজ মারলিজ।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সড়ক পরিবহন,মৌলভীবাজার ও জেলা পুলিশ।

এম ইদ্রিস আলী/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর