মৌলভীবাজারে কাল থেকে শুরু ফুটপাত উদ্ধার অভিযান

সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার পৌর এলাকার অধিকাংশ রাস্তাগুলোর ফুটপাত চলে গেছে ব্যবসায়ীদের দখলে। ফলে প্রতিনিয়তই বাড়ছে পথচারীদের বিড়ম্বনা ও যানজট।

ফুটপাতের উপরেই চলছে সবজি বেচাকেনা, রাখা হচ্ছে ব্যবসায়িক সাইনবোর্ড, বসেছে চা ও পানের দোকান। আর মুদি দোকানী, স্যানিটারী ও ফল ব্যবসায়ীরা তাদের পণ্য সাজিয়ে রেখেছেন ব্যস্ততম এ ফুটপাতগুলোর উপরে। রাস্তার উপরে চলছে বিভিন্ন ভাসমান পণ্যের ব্যবসা। সেই সাথে দোকানপাটের সমস্ত বর্জ্য ফেলা হচ্ছে রাস্তার উপর।

শহরের পশ্চিমবাজার, সৈয়দ কুদরত উল্ল্যা সড়ক, মাছের আড়ৎ, কুসুবাগ এলাকা, কোর্ট রোড, এম সাইফুর রহমান রোড, সমশের নগর রোড, টিসি মার্কেট, ঢাকা-সিলেট মহাসড়ক, পুরাতন হাসপাতাল সড়ক, ২৫০ শয্যা হাসপাতালের সম্মুখভাগসহ শহরের ব্যস্ততম রাস্তাগুলোর এমনচিত্র প্রতিনিয়ত দেখা যাচ্ছে।

এ উপলক্ষে বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে জেলা পুলিশের সহযোগীতায় ফুটপাত উদ্ধারে নেমেছেন পৌর মেয়র ফজলুর রহমান। প্রাথমিকভাবে শহরের ফুটপাতগুলোর উপরে বসা ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।

পৌর মেয়র মো.ফজলুর রহমান বলেন- শহরের ফুটপাতগুলোর উপরে বসে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের প্রাথমিকভাবে সর্তক করে দিয়েছি আর যেনো মালামাল না রাখেন।

আগামীকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকে পৌরসভার উদ্যেগে ঝটিকা অভিযান চালনো হবে। মেয়র বলেন,‘ফুটপাত গুলোর উপর দিয়ে সাধারণ মানুষ চলা ফেরা করে। তা ছাড়া ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। ছাত্র ছাত্রীরা ফুটপাতগুলোর উপর দিয়ে চলা ফেরা করে তাই শহরের ফুটপাত পরিস্কার থাকা প্রয়োজন’।

ফুটপাত উদ্ধার ও সর্তককরণ কালে উপস্থিত ছিলেন সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, কৃষকলীগের সভাপতি জমশেদ মিয়া, পৌর কাউন্সিলর জালাল আহমদ, পার্থ সারথী পাল, আনিসুজ্জামান বায়েসসহ পৌর কর্মকর্ত কর্মচারী ও পুলিশ প্রশাসনের সদ্যরা।

এম ইদ্রিস আলী/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর