হেডফোন দিয়ে রেললাইনে হাঁটার সময় প্রাণ গেলে দুই ভাইয়ের
নরসিংদীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের নরসিংদী পৌরসভার তরোয়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
নিহতরা হলেন, ফেনির দাগনভূঞা উপজেলার মোহাম্মদপুর এলাকার আসাদুজ্জামান নান্নুর ছেলে কাজী নজরুল ইসলাম বাবর (২১) ও একই এলাকার হানিফ খানের ছেলে মোর্শেদ খান (১৭)।
সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই মোর্শেদ ও বাবর নরসিংদির একটি লুঙ্গি কারখানায় প্রিন্টিং ও প্রসেসিং বিভাগে কাজ করতেন।
এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী জানান, সন্ধ্যায় স দুই ভাই কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে তরোয়া-বিলাসদী এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় তারা সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বার্তা বাজার/এসজে