উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে গুলিবর্ষণ, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ মিজানুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা এস এম রাকিবুল আহসানের বাসভবনের সামনে গুলিবর্ষণ, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিঁনি বলেন, প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা দাবি করেন। আরো বলেন আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাঁর বাসার সামনে সোমবার রাত সোয়া ৯টার দিকে প্রায় ১৫টি মোটরসাইকেলে করে অন্তত অর্ধশত যুবক অবস্থান নেয় এবং গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

খবর পেয়ে ওই রাতেই কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিবুর রহমান, থানার ওসি মো. মনিরুল ইসলাম, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ঘটনাস্থল পরিদর্শণ করেন। কিন্তু পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। তিঁনি এব্যাপারে কলাপাড়া থানায় একটি জিডি করছেন। জিডি নং-৬৬ তারিখ-০২.০৭.২০১৯।

সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলার দুটি পৌরসভার মেয়র, নয় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যরা জানান, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রকাশ্যে হোন্ডা মহড়া দিয়ে একটি বাহিনী সন্ত্রাসী কর্মকান্ড করলেও পুলিশ এদের গ্রেপ্তার করছে না।

সংবাদ সম্মেলন শেষে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে যে শব্দ হয়েছে সে ঘটনার অনুসন্ধান চলছে। শব্দটা কীসের ছিলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর