বার্তা বাজারে সংবাদ প্রকাশ: ভাঙন কবলিত পরিবারের পাশে প্রশাসন

জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী ভাঙনে বাবা-মার কবরসহ সবকিছু হারিয়ে নিঃস্ব সেই ইকবাল শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ আগস্ট) দুপুরে ইকবাল শেখের স্ত্রী সালমা বেগমের নিকট প্রাথমিকভাবে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন ও সাবান দেওয়া হয়।

এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী বার্তা বাজারকে জানান, ‘প্রতি বছরই মধুমতি নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে এ অঞ্চলের অনেক মানুষ। এদের মধ্যে দরিদ্রের সংখ্যাই বেশি। ভিটে-মাটি, ফসলি জমি হারিয়ে তারা আজ নিঃস্ব। প্রশাসনের সামর্থ্য অনুযায়ী সব সময়ই আমরা এসব এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সহযোগিতা করার চেষ্টা করি।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট ‘বাবা-মার কবরটা আর রক্ষা করতে পারলাম না’ এই শিরোনামে বার্তা বাজারে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর