ঢাকা কলেজে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করলো ছাত্রলীগ

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিত করতে ঢাকা কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করলো বাংলাদেশ ছাত্রলীগ। বুথ স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার৷

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন, উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ওবায়দুল করিম, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীফা সুলতানা সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঢাকা কলেজ ক্যাম্পাসের দুটি পয়েন্টে বুথ স্থাপন করা হয়। ঢাকা কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে এবং প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত এই দুটি করোনা প্রতিরোধক বুথ থেকে বিনামূল্যে শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্যানিটাইজার এবং মাস্ক নিতে পারবে।

এই উদ্যোগ সম্পর্কে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এইচ এম রোমান মাহমুদ বলেন, করোনাকালীন সময়ের সাধারণ মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতেও বাংলাদেশ ছাত্রলীগের এই উদ্যোগ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শুভ্রদেব হালদার বাপ্পি বলেন, করোনার শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে সেবা কার্যক্রম পরিচালনা করছে। সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রলীগের করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজেও দুটি করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হলো। এছাড়াও প্রয়োজন সাপেক্ষে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরো সুরক্ষা বুথ স্থাপন করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও এসময় ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মিঠুন, আহ্বায়ক কমিটির সদস্য শাহীন সাদেক মির্জা, জাহিদ হাসান,জসীম উদ্দিন, আশিকুজ্জামান রানা সহ কলেজ ছাত্রলীগে কর্মী জাকির, শরীফ, রবিন, বেলাল, শুভ, টিপু,মাহমুদ, মুস্তাফিজ, মুরাদ, মৃদুল, সোহেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন৷

ওমর ফারুক/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর