ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রবাসী আওয়ামীলীগ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় উপজেলা আওয়ামিলীগ এর দলীয় কার্যালয়ে মনিয়ন্দ ইউনিয়ন প্রবাসী আওয়ামীলীগ উপদেষ্টা জিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।
এ সময় বক্তারা বলেন, প্রবাসে থেকে দেশের জন্য আমরা কাজ করি। দেশের জনগণের স্বার্থে আমরা এগিয়ে আসি। দেশের অর্থনীতিক চাকাকে সচল রাখতে আত্মীয় স্বজন থেকে অনেক দূরে গিয়ে প্রবাস জীবন যাপন করে থাকি। এলাকায় কেউ অসহায় থাকলে আমরা প্রবাসীরা মিলে তার পাশে এসে সাহয্যের সহযোগীতার হাত বাড়িয়ে দেই আমরা প্রবাসীরা। আমরা দেশ থেকে দূরে থাকলেও দেশকে ভালবেসে কাজ করে যাব।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, উপজেলা প্রবাসী আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,মনিয়ন্দ প্রবাসী আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুল হক মজিব, মোঃ বাশার ভূইয়া উপদেষ্টা মোগড়া প্রবাসী আওয়ামী লীগ। জাহাঙ্গীর আলম সভাপতি ধরখার ইউনিয়ন প্রবাসী আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/অমি