টানা তৃতীয় সিরিজ জিতল টাইগাররা

সফরকারী নিউজল্যান্ডকে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে টানা তৃতীয় সিরিজ জয় করলো টাইগাররা। বুধবার (০৮ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজের চতুর্থ ম্যাচে জয়লাভ করার মাধ্যমে বাংলাদেশ ৩-১ এ এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেন তারা।

এর আগে জিম্বাবুয়ের সফরে গিয়ে সেখানে টি-টোয়েন্টি সিরিজ জিতে টাইগাররা। এরপরে ঢাকায় আলোচিত সফরে সফরে আসে অস্ট্রেলিয়া। তাদেরকে হারিয়ে সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস রচনা করে মাহমুদুল্লাহ বাহিনী।

বুধবার মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে উইল ইয়ং এর ৪৬ , লাথামের ২১ ও ফিন অ্যালেনের ১২ রানে ভর করে নিউজল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯৩। এই তিন ব্যাটসম্যান ছাড়া কেউই দুই অংকের রান করতে পারেনি।

বাংলাদেশের হয়ে চার ওভারে মাত্র ১০ রান ও দুই ম্যাডেনে ৪ উইকেট তুলে নিউজিল্যান্ডকে স্তব্ধ করে দেয় নাসুম আহমেদ। তার বোলিং তোপের সাথে যুক্ত হয়েছে মোস্তাফিজের অ্যাকশান। কাটার মাস্টার ৩.৩ ওভার বল করে ১২ রানে তুলে নেন ৪ উইকেট। এছাড়া সাইফুদ্দিন ও মেহেদি হাসান একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈমের ২৯ ও মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৪৩ রানে ভর করে ১৯.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এ দু’জন ছাড়া কেউই দুই অংকের রান করতে পারেনি।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভার বল করে ৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন এজাজ প্যাটেল। একটি উইকেট নেন কোন ম্যাককুঞ্চি।

আজকের খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বোলার নাসুম আহমেদ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর