কুমারখালীতে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বহলা গবিন্দপুরে আগুনে পুড়ে বসত বাড়ি ছাই।

সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর বেলা আনুমানিক ২ টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের বহলা গবিন্দপুরে মৃত কুড়ান শেখের ছেলে ফিরোজ শেখের বসত বাড়িতে আগুন লেগে সব পুড়ে ছাঁই হয়ে গেছে। নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে।

ছবি: বার্তা বাজার।

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শক করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণাৎ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেণ। এবং নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন।

মোশারফ হোসেন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর