জুয়া খেলার সময় মাদক সেবন: আ’লীগের দুই নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জুয়া খেলার সময় দুই আওয়ামী লীগ নেতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় জব্দ করা হয় নগদ টাকা, মাদক ও জুয়া খেলার সরঞ্জাম।

গ্রেফতারকৃত ওই আওয়ামী লীগ নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তালিবুর রহমান ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গি বাজারের ভেতর থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে গ্রেফতারকৃতদের নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ডিবির ওসি মোশাব্বেরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে ও মালামাল উদ্ধার করে। পরে জুয়া আইনে একটি মামলা করা হয় ও আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর