নীলফামারীতে রেশম চাষে সচ্ছলতা এসেছে শতাধিক নারীর

নীলফামারী কিশোরগঞ্জে পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়নে আত্ম স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে বৃহত্তর রংপুর জেলার “দারিদ্র হ্রাসকরণ শীর্ষক প্রকল্প” বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড।

এ প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে রেশমের গুটি উৎপাদনে প্রয়োজনীয় সরঞ্জাম পাশাপাশি সরকারি রাস্তার ধারে তুঁত গাছ রোপণ করছে প্রতিষ্ঠানটি। এতে করে রেশম চাষ করে উপজেলার বিভিন্ন ব্লকে প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারের গ্রামীণ নারীর স্বচ্ছলতা এসেছে। বিনা খরচে অধিক লাভ হওয়ায় অন্য নারীরাও এগিয়ে আসছেন রেশম চাষে।

সৈয়দপুর রেশম সম্প্রসারণ কেন্দ্রের উদ্যোগে রেশম পোকা খাবারের জন্য পুটিমারী ইউপির কিশোরগঞ্জ-টেংগনমারী রাস্তার দুই ধারে সারিবদ্ধ ভাবে প্রায় ৫ কি: মি: এলাকা জুড়ে তুঁত গাছ রোপন করা হয়েছে। বাড়ি-বাড়ি তৈরি করে দেয়া হয়েছে ৩০থেকে ৪০ হাজার টাকা ব্যয়ে পলু ঘর। প্রতিটি বাড়িতে রেশম পোকা বিতরণ থেকে গুটি তৈরি পর্যন্ত সব কিছু তদারকি করছেন রেশম বোর্ড। পরে উৎপাদিত গুটির মানভেদে সরকারী মূল্যে ৩ থেকে ৪ শত টাকা কেজি দরে কিনে নিচ্ছেন তারা।

সৈয়দপুর রেশম সম্প্রসারণ কেন্দ্রের ম্যানেজার রেজাউল করিম জানান, দারিদ্রতা হ্রাসকরণে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সড়ক, পুকুর পাড়,পরিত্যক্ত জায়গায় রেশম চাষ করে গ্রামের নারীরা স্বাবলম্বী হচ্ছেন।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর