কুমারখালীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কুষ্টিয়া – রাজবাড়ী সড়কস্থ কুমারখালীর মীর মশাররফ হোসেন সেতুর উপর এদুর্ঘটনা ঘটেছে।

সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সুমিত কুমার (২৪) গুরুতর আহত হয়। পরে বিজয় টিভি’র কুমারখালী – খোকসা প্রতিনিধি তানভির লিটন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহত ব্যক্তি পাবনা জেলার সদর উপজেলার সারুটিয়া ইউনিয়নের প্রেম চন্দ্র বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ১৩- ০১৯৭) রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল এবং ইয়ামাহা ১০০ সিসি একটি মোটরসাইকেল করে আহত সুমিত কুমার কুষ্টিয়া থেকে কুমারখালীর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মীর মশাররফ হোসেন সেতুর উপর তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক গুরতর হয় হন। পরে সাংবাদিক তানভির লিটন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কামরুজ্জামান তালুকতার বলেন, কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

ক্যাপশনঃ কুমারখালী উপজেলার মীর মশাররফ হোসেন সেতুর উপর কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি বুধবার দুপুরে তোলা।

মোশারফ হোসেন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর