মোংলায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও প্রতারক আটক

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক দুইটি পৃথক অভিযানে একটি বৌদ্ধমূর্তিসহ একজন প্রতারক ও ৯৭পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি মোটর সাইকেল ও ৯৭ পিস ইয়াবাসহ মাদককারবারী মোঃ খায়রুল হোসেন (৩০)কে আটক করে কোস্টগার্ড।

অপরদিকে বিসিজি স্টেশন রুপসা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে রুপসা থানাধীন রুপসা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক স্বর্ণ মূর্তীর ব্যাবসায়ী নজির আহম্মেদ (৪৫)কে পুরাতন পিতলের বৌদ্ধমূর্তিসহ আটক করা হয়।

কোস্টগার্ডের দাবী, প্রতারক নজির আহম্মেদ স্বর্ণের গুড়া ক্রয় করে পিতলের মূর্তির সাথে কৌশলে মিশ্রিত করে অবৈধ ক্রেতাদের ধোকা দিয়ে চড়া মূল্যে বিক্রয় করতেন। পরবর্তিতে জব্দকৃত মূর্তি ও আটককৃত আসামীকে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়।

কামরুজ্জামান জসিম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর