সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামা টাইগারদের সামনে এখন মাত্র ৯৪ রানের এক বাঁধা। সফরকারী নিউজিল্যান্ডকে ৯৩ রানে অলআউট করেছে মোস্তাফিজ-নাসুমরা।
আগের ম্যাচে ১২৮ রান করেও জিতে যাওয়া নিউজিল্যান্ডকে হারাতে এখন মরিয়া মাহমুদুল্লাহ বাহিনি। ১৯ ওভার ৩ বলে ৩ রানে নিউজিল্যান্ডের সব ব্যাটসম্যানদেরকে ফিরিয়ে দেওয়া বাংলাদেশ এখন ৯৪ রান করলেই পাবে টানা সিরিজ জয়ের আনন্দ।
প্রথমে ব্যাট করতে নেমে উইল ইয়ং এর ৪৬ , লাথামের ২১ ও ফিন অ্যালেনের ১২ রানে ভর করে নিউজল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯৩। এই তিন ব্যাটসম্যান ছাড়া কেউই দুই অংকের রান করতে পারেনি।
বাংলাদেশের হয়ে চার ওভারে মাত্র ১০ রান ও দুই ম্যাডেনে ৪ উইকেট তুলে নিউজিল্যান্ডকে স্তব্ধ করে দেয় নাসুম আহমেদ। তার বোলিং তোপের সাথে যুক্ত হয়েছে মোস্তাফিজের অ্যাকশান। কাটার মাস্টার ৩.৩ ওভার বল করে ১২ রানে তুলে নেন ৪ উইকেট। এছাড়া সাইফুদ্দিন ও মেহেদি হাসান একটি করে উইকেট নেন।
সহজ জয়ের লক্ষে খেলতে নেমে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে রান করেছে ৩২। শূন্য রান করে আউট হয়েছেন মুশফিক। মাঠে আছেন মোহাম্মদ নাঈম।
বার্তা বাজার/এসজে