নীলৈফামারীর সৈয়দপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন কাপ-আপ প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: শামীম হুসাইনের সভাপতিত্বে সাক্ষরতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো: শাহাজাহান মন্ডল, ঢাকা আহ্ছানিয়া মিশন কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো: আব্দুল করিম, বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহতাব-উল-শহিদ প্রমুখ।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/অমি