চলতি ঢেউয়ে একদিনে সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত

দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৯৭ জন।

বুধবার (০৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

প্রকাশিত বিজ্ঞপ্তি মতে দেশে একদিনে মৃতসহ মোট করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৩৬ জনের। এছাড়া এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জন।

বুধবার মোট করোনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৭ শতাংশ।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনায় চলমান ঢেউয়ে একদিনে সর্বোচ্চ ৩ শতাধিক করে মানুষের মৃত্যু হচ্ছিল। দৈনিক আক্রান্ত হচ্ছিল ১২ থেকে ১৩ হাজারের মানুষ। সেখান থেকে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে এখন নিম্নের দিকে অবস্থান করছে সংক্রমণ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর